ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ছয়টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এফআইভিডিবির ‘Young People Building Urban Resilience in Bangladesh’ প্রকল্পের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে দুটি করে মোট ছয়টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সহকারী মোহাম্মদ মাহবুবুর রহমান, এফআইভিডিবির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুর রহিম মল্লিক ও ফরহাদ আহমদ।
১৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ভ্যানগুলো গ্রহণ করেন ওয়ার্ড সচিব মো. মোকাররম হোসেন ও বর্জ্য সুপারভাইজার আবু সুফিয়ান। ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষে গ্রহণ করেন ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার ও বর্জ্য সুপারভাইজার পান্ডব দে। ২৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ভ্যানগুলো গ্রহণ করেন ওয়ার্ড সচিব প্রীতিশ দাশ ও বর্জ্য সুপারভাইজার বিলাশ দেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, কমিউনিটি মোবিলাইজার আব্দুল মালেক, রাফি, অপূর্ব, সুবর্না, পলি, মনিশা, রাজিয়া, শাকিলা ও আব্দুল আহাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিতরণ করা ভ্যানগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ ও পরিবহনে ব্যবহার করা হবে। এর মাধ্যমে খোলা জায়গা, ড্রেন ও নালা-নর্দমায় বর্জ্য জমে থাকার প্রবণতা কমবে।
তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা জলাবদ্ধতার অন্যতম কারণ। বর্জ্য সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা আরও কার্যকর হলে ড্রেন ও নালা-নর্দমায় বর্জ্য জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরির ঝুঁকি কমবে। পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।
-বিজ্ঞপ্তি
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




