সিলেটে গ্রেফতার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ PM

সিলেটে গ্রেফতার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৮:২৩:০৫ PM

সিলেটে গ্রেফতার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা

সংগৃহিত


সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসিফ বখ্ত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল বের করার অভিযোগ রয়েছে আসিফের বিরুদ্ধে। এছাড়া নাশকতার চেষ্টা, নৈরাজ্যের পরিকল্পনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে আসিফ বখ্ত রাদকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান