ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ PM

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৮:৫৩:৩৭ PM

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল

ছবি:সংগৃহীত


সিলেটের খাদিমনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত একটি চায়না রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লালিছড়া চা-বাগানের ভেতর থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল লালিছড়া চা-বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চা-বাগানের ভেতরে যাতায়াতের কাঁচা রাস্তার পূর্ব পাশে একটি ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পড়ে থাকতে দেখা যায়।

পরে সেখান থেকে কাঠের বাটবিহীন ৭ দশমিক ৬২ মি.মি. ক্যালিবারের টাইপ-১৯৫৬ মডেলের একটি রাইফেল উদ্ধার করা হয়। অস্ত্রটিতে ‘মেড ইন চায়না’ লেখা রয়েছে।

এসআরবি-৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির ধরন, নির্মাণ ও দৃশ্যমান বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট কোনো থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের অন্তর্ভুক্ত হতে পারে। তবে অস্ত্রটির উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

অভিযানকালে অস্ত্রটির সঙ্গে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রাইফেলটি সাধারণ ডায়েরির মাধ্যমে সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান