নাগরিক সমাবেশ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ PM

নাগরিক সমাবেশ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৯:৫২:২২ PM

নাগরিক সমাবেশ সফল করতে  বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ

ছবি:সংগৃহীত


গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ অক্টোবর সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে সামনে রেখে সিলেট মহানগরীর ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব ৪০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে এবং মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মুহিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান, নজির আহমদ, মাওলানা ফয়েজ আহমদ শারুক, মাওলানা জয়নুল আবেদিন, হাফিজ মাওলানা শাকিল আহমদ, মাওলানা আব্দুল আহাদ, টিপু আহমদ ও শামসু মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় মাওলানা মুহিবুর রহমান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ অক্টোবর সিলেটে রেজিস্টারি মাঠে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি সমাবেশ সফল করতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মী এবং সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান