বালাগঞ্জে শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ AM

দি হাঙ্গার প্রজেক্ট

বালাগঞ্জে শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৮:২০:৫১ PM

বালাগঞ্জে শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা

সংগৃহিত


‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা ফিল্ড অফিসার আকলিমা চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়ক শাহাব উদ্দিন শাহিন।

এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য লাল মিয়া, সাবুল আহমদ, আবুল কালাম সিদ্দিকী, সুহেল আহমদ, মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল, হাবিবুর রহমান, আব্দুল করিম, সালেমা বেগম, ফারজানা বেগম, হালিমা বেগম, শিক্ষক আতাউর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজওয়ান আহমদ রাসেল, উদ্যোক্তা মো. সালাউদ্দিন, নিরাপদ নারী নেত্রী জেনি বেগম, জাহেদা বেগম ও শিরিনা বেগম।

সভায় ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক বিরোধ নিরসন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে একই দিন বিকেলে বালাগঞ্জ বাজারস্থ ‘নিরাপদ’ হলরুমে উপজেলা শান্তি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজি (PFG) কমিটির সভাপতি সাইফুল আহমদ সেফুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা ফিল্ড অফিসার আকলিমা চৌধুরী। সভা পরিচালনা করেন উপজেলা সমন্বয়ক শাহাব উদ্দিন শাহিন।

এ সময় বক্তব্য দেন নোমান আহমদ কাওছার, আহমদ আলী, শাহ জুনাব আলী, জাকির হোসেন, হেলাল আহমদ, নীলমণি বিশ্বাস, সিরাজুল ইসলাম, কুলসুমা বেগম, সমরুন্নেছা, শেফালী বেগম, সুমাইয়া আক্তার ও নাজনিন বেগম।

সভায় শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সংঘাত প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার