ওসমানীনগরে ইউএনওর শিশুকন্যাকে হ'য়রানি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ PM

সাংবাদিকের বি'রুদ্ধে থানায় অ'ভিযোগ

ওসমানীনগরে ইউএনওর শিশুকন্যাকে হ'য়রানি

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০২:৫৫:০১ PM

ওসমানীনগরে ইউএনওর শিশুকন্যাকে হ'য়রানি


সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার ৬ বছর বয়সী শিশুকন্যার গাড়ির গতিরোধ ও তাকে মানসিকভাবে হয়রানির অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ওসমানীনগর থানায় অভিযোগটি দায়ের করেন ইউএনওর গাড়িচালক মো. তাজউদ্দীন আহমদ শাকিল।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার বিকেলে ইউএনওর কন্যা সিদরাত আহমেদ জিসা বিদ্যালয় থেকে ফেরার পথে গোয়ালাবাজার ইউনিয়নের বড় ইসবপুর এলাকায় তাকে বহনকারী গাড়ির গতিরোধ করেন দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক মুহিব হাসান ও তার এক সহযোগী।

এ সময় সাংবাদিক বারবার গাড়ির কাঁচ খুলতে বললে শিশুটি ভয় পেয়ে কাঁচ খুলে দেয়। পরে তাকে বিভিন্ন প্রশ্ন করলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কান্না শুরু করে। ঘটনাস্থলে লোকজন জড়ো হলে শিশুটি আরও আতঙ্কিত হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী জানান, বিষয়টি ইউএনওকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। তখন ইউএনও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ছিলেন। ইউএনও সাংবাদিককে শিশুর সঙ্গে কথা না বলে তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানালেও গাড়ি আটকে রাখা হয়।

বাসায় ফেরার পর শিশুটি দীর্ঘ সময় কান্নাকাটি করে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক মুহিব হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুধু মেয়েটির ছবি ও ভিডিও তুলেছি।

ওসমানীনগর থানার ওসি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর