বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ AM

বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০১:৩৬:০৮ AM

বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার  প্রতিষ্ঠাবার্ষিকী ও  বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫তম বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা আবুল বশর ফারুক এবং ইসলামী ছাত্র সংস্থার স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

আয়োজকরা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ