অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ AM

অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ১০:৫৯:৫৮ PM

অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি, সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি এবং ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও প্রবীণ ব্যবসায়ী-রাজনীতিক আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের শারীরিক খোঁজখবর নিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর মাছিমপুরে দিলওয়ার হোসেনের বাসভবনে গিয়ে তিনি অসুস্থ এই জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনের একজন অবিসংবাদিত ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক অগ্রগতিতে তাঁর অবদান উল্লেখযোগ্য। দেশের ব্যবসায়ী সমাজ ও তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব।

তিনি আরও বলেন, “আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। সিলেটবাসী তথা দেশের মানুষ তাঁর অভিজ্ঞতা ও কর্মময় জীবন থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে। মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য দান করুন।”

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিলেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, ব্যবসায়ী জুনেদ আহমেদ, কানাডাপ্রবাসী আক্তার হোসেন, হাজী খালেদ হোসেন, শরীফ হোসেন, হোসেন আহমদ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন বিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেষে মাওলানা ক্বারী রজব উদ্দিন নাজিমীর পরিচালনায় আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ