রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ AM

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১২:২১:৪১ AM

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ

ছবি:সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর, ডা. জুবাইদা রহমানের পিতা, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ (৬ আগস্ট)। দিবসটি উপলক্ষে দেশ-বিদেশে তাঁর স্মরণে দোয়া, কুরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাদ্য বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মজীবনে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবকল্যাণে আত্মনিয়োগের জন্য রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে তাঁর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।

নৌবাহিনীর কর্মসূচি

সকালে রাজধানীর নৌ-সদর দপ্তরসংলগ্ন সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় কুরআনখানি, বিশেষ মোনাজাত এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া নৌবাহিনীর বিভিন্ন মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পারিবারিক আয়োজন

ঢাকায় মরহুমের বাসভবনে কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের এসব কর্মসূচিতে অংশ নিয়ে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’, বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং রাজধানীর বিভিন্ন মসজিদে কুরআনখানি, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সিলেটে বিভিন্ন কর্মসূচি

সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর দোয়া ও আলোচনা সভা, তবারক বিতরণ এবং পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া জামেয়া ইসলামিয়া ও মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।

বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হবে। পাশাপাশি বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগেও পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দেশ-বিদেশে স্মরণানুষ্ঠান

বগুড়া, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগেও বিশেষ দোয়া ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্মৃতি সংরক্ষণে উদ্যোগ

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মজীবনের স্মৃতি সংরক্ষণে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম’ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া কার্ডিওভাসকুলার গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ট্রাস্টের আওতায় তাঁর জন্মভূমি সিলেটে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে হৃদরোগ প্রতিরোধে গবেষণার পাশাপাশি দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ