জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ PM

জৈন্তাপুর, জগন্নাথপুর,কুলাউড়া, ও শ্রীমঙ্গলে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ১০:২৯:৩২ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি

ছবি:সংগৃহীত


জৈন্তাপুর, জগন্নাথপুর,কুলাউড়া, ও শ্রীমঙ্গল প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী ও গণমিছিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

জৈন্তাপুর: গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাইয়ের চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জৈন্তাপুর শাখার সভাপতি মো. অলিউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. জয়নুল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ শিকদার ও আসাদ ফারুক আন্দোলনের স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জগন্নাথপুর: আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, থানার ওসি শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, ছাত্রদল নেতা মামুন ও জাবির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কুলাউড়া: বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়

কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, ছাত্রদল নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। বৈষম্য, দুর্নীতি ও দমন-পীড়নমুক্ত রাষ্ট্র গঠনে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে।

শ্রীমঙ্গল: শহীদদের স্মরণে দোয়া ও জাতীয় ঐক্যের আহ্বান

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থানার ওসি সরকার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া, জেলা বিএনপির নেতা দুরুদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের জেলা আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া, সদস্য সচিব ইমরান খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ আন্দোলনের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ