সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বেলা ২টায় আশুগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের হল প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এফসি বার্সার আয়োজনে, আশুগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কাওছার উদ্দিনের পরিচালনায় শিক্ষার্থী হাবিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ব্যবসায়ী ফখরুল ইসলাম, ইউপি সদস্য জামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল হামিদ, আতিকুর রহমান, সুনু মিয়া এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আলী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আয়াজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রয়াত শিক্ষক আশরাফুল ইসলামের সাবেক ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের শেষ দিকে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফ আহমদ সৌরভ।
জৈন্তাবার্তা/আরআর




