মৌলভীবাজারে কলেজ ছাত্রের দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৪ AM

মৌলভীবাজারে কলেজ ছাত্রের দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ০৮:৪১:০৯ AM

মৌলভীবাজারে কলেজ ছাত্রের দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শান্ত দেবনাথ (১৯)। মঙ্গলবার রাত ১২ টায় শ্রীমঙ্গল শহরতলীর আউটার সিগন্যাল এলাকার সাঁওতালপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাত পাওয়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি হয়তো শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মৃতদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। শান্ত দেবনাথ জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথ এর পুত্র। সে মৌলভীবাজার সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।

এ ব্যাপারে শান্ত দেব নাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথ কে সারা দিন খোঁজে না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে যান। এমন সময় শ্রীমঙ্গল থেকে ফোন কল পেয়ে এসে শান্তকে সনাক্ত করি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী জানান,  মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন