টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ AM

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৯:০৪:৩৯ AM

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা

ছবি: সংগৃহীত


২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়েছে স্কটল্যান্ড। যে জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা।

রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১১০ রান করে।

জবাবে স্কটল্যান্ডের মেয়েরা ২ উইকেট হারিয়ে ১৬.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।  

৪ ওভারে মাত্র ৮ রান খরচে ৪ উইকেট তুলে নিয়ে আইরিশদের মূল সর্বনাশ করেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রাইস।

আয়ারল্যান্ডের টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের মাত্র তিন ব্যাটার দেখে পেয়েছে তিন অঙ্কের।

এর মধ্যে সর্বোচ্চ ৫১ বলে ৪৫ রান করেছেন লেয়াহ পল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৩৫ রান করেছেন আর্লিন কেলি।

জবাবে শুরুর দিকে ওপেনার সাসকিয়া হোর্লে ১০ রান করে বিদায় নিলেও বাকি পথ পাড়ি দিতে খুব একটা অসুবিধা হয়নি স্কটল্যান্ডের। আরেক ওপেনার মেগান ম্যাককোল ৪৭ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস। আর তিনে নেমে ২৯ বলে অপরাজিত ৩৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন স্কটিশ অধিনায়ক ব্রাইস। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। যে আসব বসবে বাংলাদেশের মাটিতে। বিশ্বকাপের মূল আসরে স্কটিশদের সঙ্গী হবে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার জয়ী দল।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির