প্রথম বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার কোচ মেনোত্তি আর নেই
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ AM

প্রথম বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার কোচ মেনোত্তি আর নেই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ১১:৩০:৫৪ AM

প্রথম বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার কোচ মেনোত্তি আর নেই

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন থাকা অবস্থায় মারা গেলেন দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ সেজার লুইস মেনোত্তি। ১৯৭৮ সালে ঘরের মাঠে তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেটিই ছিল তাদের প্রথম বিশ্বকাপ।

ওই টুর্নামেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বলেছে, ‘খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আর্জেন্টিনার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কোচ সেজার লুইস মেনোত্তি মারা গেছেন।

’ লিওনেল মেসি এরপর ইনস্টাগ্রামে তার পরিবার ও তার জন্য সমবেদনা জানান।

খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি পেলের সঙ্গে সান্তোসে খেলেছেন। 

আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন ১১টি ম্যাচে। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর প্রায় ৩৭ বছরের কোচিং জীবন তার জন্য ছিল বেশ বর্ণিল।

১৯৭৪ সালে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন মেনোত্তি। এরপর ১৯৭৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সী ম্যারাডোনাকে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এক বছর আগে তার অধীনেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে গিয়েছিল ম্যারাডোনার। ১৯৭৯ সালে অবশ্য ম্যারাডোনাকে নিয়েই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জেতান দলকে।  

১৯৮২ বিশ্বকাপে ম্যারাডোনা লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। এরপর ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। দেশটির হয়ে কোচের চাকরি হারাতে হয় মেনোত্তিকে। পরে অবশ্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপ জয়ের সময়েও ছিলেন ফুটবল পরিচালক।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির