ডি লিটের কাছে ক্ষমা চাইলেন লাইন্সম্যান
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ AM

ডি লিটের কাছে ক্ষমা চাইলেন লাইন্সম্যান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৩:৩৭:২৮ AM

ডি লিটের কাছে ক্ষমা চাইলেন লাইন্সম্যান


ম্যাচ তখন যোগ করা সময়ের ১৩তম মিনিট চলছিল, এমন সময়ে রিয়ালের জালে বল জড়ান বায়ার্ন সেন্টারব্যাক ম্যাথিয়াস ডি লিট। তবে বল জালে জড়ানোর আগেই লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন। গোলটি বাতিল হয়। তখন মাঠেই প্রতিবাদ জানান বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেলসহ ক্লাবটির খেলোয়াড়েরা। ম্যাচ শেষে লাইন্সম্যান ডি লিটের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন বলে দাবি করেন ডাচ তারকা।

ডি লিট বলেন, নিয়ম অনুযায়ী, অফসাইড নিশ্চিত না হলে…খেলা চালিয়ে যেতে হবে। আর শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো, আমার মনে হয় এটা বড় ভুল। অফসাইড হয়েছে কি না, আমি জানি না, সেটা ভিএআর পরীক্ষা করতে পারে। কিন্তু এটা (অফসাইড) পরীক্ষা করে না দেখলে বুঝলেন কীভাবে? এটা লজ্জার।

লাইন্সম্যানের ক্ষমা চাওয়ার ব্যাপারটি বলেন টুখেলও। তবে তার ক্ষোভ তাতে প্রশমিত হচ্ছে না একটুও। রেফারি-লাইন্সম্যানের দিকে সরাসরিই আঙুল তুললেন বায়ার্ন মিউনিখ কোচ। তিনি বলেন, আমার মনে হয়, এটা বেশ পরিষ্কার এবং এখানে কোনো সংশয়ই নেই যে, এই সিদ্ধান্ত আধুনিক ফুটবলের বিরুদ্ধে। খুবই বাজে, একদমই বিপর্যস্ত সিদ্ধান্ত। রিয়ালের দ্বিতীয় গোলের ক্ষেত্রে, তারা (রেফারিরা) খেলা চালিয়ে যেতে দিয়েছে। নিয়মে পরিষ্কার আছে, খেলা চলতে থাকবে। প্রথম ভুলটা করেছে লাইন্সম্যান, দ্বিতীয় ভুল রেফারির।

তিনি আরওম বলেন, খুবই কঠিন (মেনে নেয়া)… খেলাধুলার মানুষ হিসেবে অবশ্যই এসব আমাদেরকে মেনে নিতেই হয়। তবে এটা সেমি-ফাইনাল, এখানে এরকম দুটি ভুল গ্রহণযোগ্য নয়। এসব ম্যাচে সবাইকে নিজের চূড়ায় থাকতে হয়, রেফারিরাও এর বাইরে নয়। এরকম কিছুই আমরা প্রত্যাশা করি। ক্ষমা চেয়ে তাই লাভ নেই।

ম্যাচের ৭১ মিনিটেও ভূমিকা রেখেছে ভিএআর। বায়ার্ন তখন ম্যাচে ১-০ গোলে এগিয়ে। রিয়াল তখন গোল পেলেও ভিএআর এর মাধ্যমে দেখা যায়, বায়ার্নের জশুয়া কিমিখকে ফেলে দিয়েছিলেন রিয়াল অধিনায়ক নাচো ফার্নান্দেজ। ফাউল করায় গোলটি বাতিল করে দেয় ভিএআর।


এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির