ফের একসঙ্গে পরীমণি-রাজ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০০ PM

ফের একসঙ্গে পরীমণি-রাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০১:২২:১৬ AM

ফের একসঙ্গে পরীমণি-রাজ

পরীমণি-রাজ


কয়েক সপ্তাহ ধরে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি ও তার স্বামী অভিনেতা শরীফুল রাজের সংসারের বিভিন্ন ঘটনা শোবিজজুড়ে আলোচিত ছিল। তাদের দাম্পত্য জীবনের অশান্তির কথা বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ছিল।

তারা দুজনেই গণমাধ্যমের লাইভে এসে একে অন্যকে দোষারোপ করছিলেন। তাদের কথাবার্তায় সংসারে ভাঙনের সুরও বেজে ছিল। এ নিয়ে তাদের ভক্তদেরও মন খারাপ ছিল। কিন্তু এবার সুখের কথা হচ্ছে, তাদের সংসার জীবনের মান-অভিমান ভুলে আবার তারা একত্র হয়েছেন। শুধু তা-ই নয়, তাদের হাসিখুশি দেখা গেছে।

আজ (১১ জুন) ভোরে পরীমণি তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, পরী-রাজ কেক কেটে পুত্র রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করছেন। ভিডিওতে পরীমণির নানাকেও দেখা গেছে। পরী-রাজ পাশাপাশি বসে রাজ্যকে নিয়ে কেক কাটছেন। ভিডিওতে রাজ ও পরীমণিকে কথাও বলতে দেখা গেছে।

পরীমণির প্রকাশ করা ভিডিওতে একটি ক্যাপশনও ছিল। এতে পরীমণি লিখেছেন ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

কিছুদিন আগে শরীফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। এই ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজ ও পরীমণির সংসারে অশান্তি শুরু হয়। তারা একজন অন্যজনের প্রতি অভিযোগের তীর ছোড়েন। তারা আলাদা হয়ে যাওয়ার কথা বলেছিলেন।

গণমাধ্যমকে পরীমণি জানিয়েছিলেন, ২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাসা থেকে রাজ বের হয়ে গেছেন। এরপর থেকে সে বাসায়ও ফেরেননি। এমনকি ফোনে তাকে পাওয়া যাচ্ছে না।

পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। পরের বছর তাদের সংসারে ছেলেসন্তানের জন্ম হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ