জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ০৯:২১:২৭ পূর্বাহ্ন

জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার টি এন খানম সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হাসান, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন সূত্র ধর, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায়, শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথ, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাশ, দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক উদ্দিন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি রানী দাশ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী দাশ, পশ্চিমবড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ছইফ উদ্দিন, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ফখর উদ্দিন, বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শহীদ প্রমুখ।

ফাইনালে বালকদের খেলায় দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের খেলায় পশ্চিম বটলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে সামস উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ