প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ রাতে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ PM

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ রাতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৫:২৩:০৩ AM

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ রাতে


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল বুধবার (১৫ মে) রাতে প্রকাশ হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলফোনে পাঠানো এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকেও জানা যাবে ফল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানান, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার প্রকাশ হবে।

দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে অধিদফতরে পাঠানো হয়েছে। এ কারণে চূড়ান্ত ফল তৈরিতে কিছুটা দেরি হয়। 

গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?
জৈন্তাপুরে বাসচা পা য় গুরুতর আ হ ত একজন, সড়ক অবরোধ