গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে নারী নিহত, আটক ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে নারী নিহত, আটক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৬:৪৯:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে নারী নিহত, আটক ১

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে আয়শা সিদ্দিকা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (২২) নামের সেই যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী। আয়শা তার স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে সে উত্তর প্রতাপপুর এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আয়শা সিদ্দিকার নামে মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কি-নিয়ে বিরোধের জেরে খুন হয়েছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকালে আয়েশা সিদ্দিকা বাড়ির পাশে ছিল। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছিদ্দিকুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আয়শাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

জৈন্তা বার্তা/ S/N



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা