বিয়েতে রাজি নন প্রেমিক, তবুও সন্তান নেন অভিনেত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিয়েতে রাজি নন প্রেমিক, তবুও সন্তান নেন অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন

বিয়েতে রাজি নন প্রেমিক, তবুও সন্তান নেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত


বিয়ের আগেই সন্তানের মা হন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইসরায়েলের মিউজিশিয়ান গাই হর্ষবর্গের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। যা নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়তে হয় এই নায়িকাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের আগেই প্রেমিকের সন্তানের মা হওয়ার বিষয়ে কথা বলেছেন কালকি। যেখানে তিনি জানান, প্রেমিক বিয়েতে রাজি ছিল না বলেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত। ম্যাশেবলকে দেওয়া সাক্ষাৎকারে কালকি কোচলিন বলেন, ‘আমার তখন কেবলই ডিভোর্স হয়েছে। প্রেমিকও বিয়ে করতে চায়নি। আর একবার ডিভোর্স হওয়ায় আমিও ইচ্ছে করে বিয়ে না করার সিদ্ধান্ত নেই। এ সিদ্ধান্ত আমরা দুজনে মিলেই নিয়েছি; আমরা একসঙ্গেই থাকি।’

অভিনেত্রী বলেন, ‘সবচেয়ে ভালো বিষয় হল আমাদের দুজনের পরিবারই প্রচলিত ধ্যান-ধারণায় বিশ্বাসী নয়। বিয়ের- ছাড়াই সন্তানের বাবা-মা হওয়ার ব্যাপারে তাঁ-রা আপত্তি জানাননি। আমার মা শুধু বলছেন, পরেরবার যখন বিয়ে করবে মনে রাখবে সারা জীবন সেই মানুষটার সঙ্গে কাটাবে। যেহেতু আমার আগে একবার বিয়ে ভেঙেছে তাই আমি তাড়াহুড়ো করি এটা মা-ও চায়নি।’

অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন কালকি। ২০১১ সালে পরিচালক অনুরাগের গলাতেই মালা দেন তিনি। এরপর ২০১৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি।  ‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন কালকি কোচলিন। 

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী