গোয়াইনঘাটে গৃহবধূ জরিনা হত্যায় থানায় মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে গৃহবধূ জরিনা হত্যায় থানায় মামলা

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৩ ০৯:৪৬:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে গৃহবধূ জরিনা হত্যায় থানায় মামলা

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে প্রতিবেশী যুবকের হাতে আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা (৩০) নামক নারী খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জরিনার পিতা মো. ইয়াছিন আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উত্তর প্রতাপপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী জরিনা তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নোয়াব আলীর ছেলে সিদ্দিকুর রহমানের (২২) বসতঘরের পিছনের রাস্তা দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় সিদ্দিকুর রহমানের সঙ্গে দেখা হয় এবং কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিকুর রহমান তার বসতঘর থেকে দা নিয়ে গিয়ে জরিনাকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।

এসময় জরিনার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে সিদ্দিকুর রহমানকে সরিয়ে দেন এবং গুরুতর আহত জরিনাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরিনার শারীরিক অবস্থা গুরুতর হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে জরিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় জরিনার বাবা ইয়াছিন আলী বাদী হয়ে সিদ্দিকুর রহমানকে একমাত্র আসামি করে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

জরিনার পিতা ইয়াছিন আলী বলেন, আমার মেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ছিলো না। কী নিয়ে সিদ্দিকুরের সাথে তার তর্কবিতর্ক হয়েছে তা আমার জানা নেই।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ঘটনার পর পরই অভিযান চালিয়ে ছিদ্দিকুরকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতেই জরিনার পিতা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে কী কারণে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা