জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিক চৌধুরী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৬:০৮:২১ পূর্বাহ্ন

জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিক চৌধুরী

জৈন্তা র্বাতা ডেস্ক:


আর ভারপ্রাপ্ত নয়, এবার জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

রবিবার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিজে এ ঘোষণা দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন।

দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে রোববার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ। 

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেটসহ সারা দেশের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

আরও অংশ নেন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন এবং পৌরসভার দলীয় মেয়ররাও এতে উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী শনিবার রাতে বলেন- ‘আমি সভায় যোগ দিতে ঢাকার পথে আছি। এই সভায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেবেন দলীয় প্রধান মাননীয় শেখ হাসিনা। এই বর্ধিত সভার পর দলের নেতাদের মনোবল আরও চাঙা হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে সিলেটের নেতাকর্মীরা এই সভা থেকে নতুন শক্তি নিয়ে ফিরবেন।’

জৈন্তা র্বাতা/S/N



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা