মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:২৫:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার সদরের সরকার বাজার এলাকায় সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বেদানা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আরো ৩জন যাত্রী গুরুতর আহত হন।

নিহত বেদানা বেগম শ্রীমঙ্গল উপজেলার রায়পাড়া গ্রামের ঈসমাইল মিয়ার স্ত্রী।

আহতারা হলেন ঈসমাইল মিয়া (৫৫), নুসরাত (৭), রাহেল মিয়া (২০)। তারা সবাই শ্রীমঙ্গল উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়, শনিবার (২৫ মে) দুপুরে একটি সিএনজি অটোরিকশা শেরপুর থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। হঠাৎ অটোরিকশার চালক নিয়ন্ত্রন হারান। এসময় গাড়ি উল্টে গেলে সিএনজি অটোরিকশাতে থাকা ৪জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বেদানা বেগমকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিন জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল