দায়িত্ব পালনে অবহেলা শ্রীমঙ্গলে ৪ সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দায়িত্ব পালনে অবহেলা শ্রীমঙ্গলে ৪ সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১০:৪২:৫৪ পূর্বাহ্ন

দায়িত্ব পালনে অবহেলা শ্রীমঙ্গলে ৪ সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়িত্বে অবহেলার কারনে চার সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া হয়েছে। বুধবার উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোট কেন্দ্র, হাউজিং স্টেস্ট, মাতৃছায়া শিশু কানন কেজি স্কুল সহকারী অফিসার অঞ্জনা রাউথ কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। তারা হলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব ও সিরাজুন নেহার চৌধুরী। সিরাজুন নেহার চৌধুরী এখনো ভোট কেন্দ্রে রয়েছেন। হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব।

দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা জানান, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছিলাম যেন ভোটার আসার আগে কেউ ব্যালট এ সিল না মারেন। কিন্তু তারা আগেই সিল মেরে রেখে দিয়েছিলো। পরে ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এদের মধ্যে সদর ইউনিয়নের একজন এখনো দায়িত্বে রয়েছেন। অন্য সহকারী প্রিসাইডিং এলে তাকেও সরানো হবে।

সহকারী রিটার্টিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব সকাল সাড়ে ১১টায় জানান, নির্বাচনকে অংশগ্রহণ মুলক ও সুষ্ঠু করতে আমরা কাজ করছি। এখন পর্যন্ত কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার কারণে দুইজনকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। নির্বাচনের জন্য ৪ প্লাটুন বিজিবি, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউনিয়ন একটি পৌরসভা মিলিয়ে মোট ২ লাখ ৫৪ হাজার ৪ শত ৪১ জন ভোটার রয়েছেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল