মৌলভীবাজারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৮ AM

মৌলভীবাজারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৭:৪২:০৪ AM

মৌলভীবাজারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে ক্রমশই বেড়ে চলছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ জন আর আটজন হাসপাতালে ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা যায়, জুন থেকে এ পর্যন্ত জেলায় ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি আটজনের মধ্যে ছয়জন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও দুজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, মৌলভীবাজারে ডেঙ্গুবাহী এডিস মশা আছে। যে কারণে অনেকেই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ডেঙ্গুবাহী এডিস হলো গৃহপালিত মশা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কোনোভাবেই যেন দীর্ঘদিন ধরে কোনো পাত্র, ভাঙা বোতল, নারিকেলের খোসা ইত্যাদিতে পানি জমে না থাকে। ঘর এবং আশপাশে কোনো পাত্রে পানি না জমে থাকলে মশা বংশবিস্তার করতে পারবে না।

এছাড়া অসুস্থবোধ করলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন