কমলগঞ্জে টিলা ধসে নারীর মৃত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কমলগঞ্জে টিলা ধসে নারীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১১:০৫:১৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে টিলা ধসে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের খাসিয়া পুঞ্জি এলাকায় টিলা ধসে এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। তার নাম গীতা কাহার (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধসে পড়লে মাটিচাপায় গীতা কাহারের মৃত্যু হয়। গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের মেয়ে। এ সময় গীতার সঙ্গে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূমরী (২২) আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, এই চা-শ্রমিকরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার ইউএনও জয়নাল আবেদীন বলেন, ‘সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল