কোম্পানীগঞ্জে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০১:৫০:৪৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

ছবি: কোম্পানীগঞ্জ প্রতিনিধি


কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিক হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। 

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পুর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ  থানার ওসি তদন্ত আলআমিন, এসআই খলিলুর রহমান, এসআই আসাদুল ইসলাম ও এএসআই মাহফুজসহ পুলিশ ও বিজিবি সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করেন। 

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আল আমিন জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ সনাক্ত করতে পরিবারকে খবর দেয়া হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ