কুলাউড়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৩: আহত ৫
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কুলাউড়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৩: আহত ৫

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৩: আহত ৫

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে (০২ জুন) রোববার সন্ধ্যা ৭টায় অজ্ঞাত ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরি ঘাট এলাকায় ফ্রেশ কোম্পানীর একটি কার্ভাড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩৩ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

এছাড়া সিএনজি অটোরিক্সার যাত্রী জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন (২৪), কুচাই গ্রামের গোপাল (৪৬) ও শিলুয়া চা বাগানের কবিতা (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২ যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. সারমিন ফারহানা জেরিন জানান।

এদিকে একই সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়নের আউলি নামক স্থানে একটি মরা গাছ উপছে পড়ে আব্দুল মতিন (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মতিন ব্রাহ্মণ বাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাজারের একজন ব্যবসায়ী। ব্রাহ্মণবাজার থেকে তাঁর বাড়ি ফেরার পথে ঝড়ে একটি মরা গাছ চলন্ত বাইকের উপরে পড়লে তিনি মারা যান।

অন্যদিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে  রোববার (২ জুন) দুপুরে গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রেনু ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, নিত্যদিনের মতো রবিবার সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া। দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের ওপরে উঠেন। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

৩ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু।

এম সি



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল