জুড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জুড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৮:০০:৩৬ পূর্বাহ্ন

জুড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। আলোচনা সভা শেষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ, ফুলতলা শাহ্ নিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ