বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:২৬:১১ পূর্বাহ্ন

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের জুড়ীতে বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে পড়ে লাশ হয়ে ফিরলেন এক বৃদ্ধা। নিহত বদরুন্নেসা (৬২)’র বাড়ি উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মৃত উস্তার আলীর স্ত্রী বদরুন্নেছা ৮ দিন আগে বাবার বাড়ি একই উপজেলার পাতিলা সাঙ্গন গ্রামে বেড়াতে যান। রবিবার সকাল ৮টার দিকে তিনি হেটে হেটে জুড়ী নদীর পাশ দিয়ে ঘুরছিলেন। এরপর থেকে নিখেঁাজ হয়ে যান। পরিবারের সবাই তাকে খোজাখুজি করে না পেয়ে আত্বীয় স্বজনের বাড়িতে খেঁাজ নেন। 

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে জুড়ী নদীর রানীমুড়া নামক স্থানে একটি লাশ ভাসছে দেখে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওনকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরবর্তীতে বদরুন্নেসার পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। 

বদরুন্নেসার ভাইপো সিএনজি অটোরিকশা চালক শামীম আহমদ বলেন, বদরুন্নেসার কোনো সন্তান না থাকার কারণে স্বামী ও বাবার বাড়ি থাকতেন। তবে মাঝে মধ্যে মানসিকভাবে সমস্যায় ভূগতেন তিনি। 

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল