লাউয়াছড়ায় বৃষ্টিতে গাছ উপড়ে পড়ল সড়কে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

লাউয়াছড়ায় বৃষ্টিতে গাছ উপড়ে পড়ল সড়কে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৯:০৪:২০ পূর্বাহ্ন

লাউয়াছড়ায় বৃষ্টিতে গাছ উপড়ে পড়ল সড়কে

ছবি: সংগৃহীত


কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে সড়কে। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি অটোরিকশা।

মঙ্গলবার (৮ আগস্ট)সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতে বেলা ২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক এলাকার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের উপর একটি গাছ শেকড় থেকে উপড়ে বিদ্যুত সঞ্চালন লাইনের তার ছিড়ে সড়কে পড়ে।

আকস্মিকভাবে শেকড় থেকে গাছ সড়কে পড়লে এ সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা সড়কে পড়া গাছ কেটে সরানোর পর এ পথে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রধান ফটক এলাকায় গুড়া থেকে একটি গাছ উপড়ে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের উপর পড়ে। এসময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এ পথে যাচ্ছিল। গাছটি কাত হচ্ছে দেখতে পেয়ে সিএনজি অটোরিকশা চালক আকস্মিকভাবে সিএনজি অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করে গাছের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকেন। ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালকসহ ৫ জন যাত্রী। এ ঘটনার পরপর সড়কের পড়ে থাকা গাছের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা এসে পড়া গাছ কেটে সরানোর পর এ সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাইনের বাস চালক আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টি বাদলের দিনে রীতিমতো ঝুঁকি নিয়ে তারা এ পথে বাস চালান।

মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ এলাকার কর্মীরা মিলে সড়কে পড়া গাছ কেটে অপসারণ করেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ