অস্কার পুরস্কারপ্রাপ্ত নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন আর নেই
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ AM

অস্কার পুরস্কারপ্রাপ্ত নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ১১:০০:৪৮ AM

অস্কার পুরস্কারপ্রাপ্ত নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন আর নেই

ছবি: সংগৃহীত


অস্কারজয়ী নির্মাতা উইলিয়াম ফ্রিডকিন আর নেই। তিনি সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েলি ৮৭ বছর। বিবিসি প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা গেছে।

ফ্রিডকিন বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। তার স্ত্রী শেরি ল্যান্সিং বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘স্বামী হিসেবে তিনি ছিলেন অসাধারণ এক মানুষ। একজন বাবা হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। তিনি বিস্ময়কর জীবনযাপন করতেন। তিনি তার জীবনের কোনো স্বপ্ন অপূর্ণ রোখেননি।’

ফ্রিডকিন নির্মিত ‘কিলার জো’ ২০১১ সালে মুক্তি পায়। অস্কারজয়ী এ নির্মাতা পরিচালিত নতুন সিনেমা ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’সিনেমাটি এবছর বছর ভেনিস উৎসবে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। তিনি তার শেষ সিনেমার সফলতা দেখে যেতে পারলেন না।

উইলিয়াম ফ্রিডকিন ষাটের দশকে তার ক্যারিয়ার শুরু করেন । কিন্তু তিনি তার সাফল্যের দেখা পান সত্তর দশকের দিকে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’সিনেমাটি বিশ্ব চলচ্চিত্র– অঙ্গনে তুতুল আলোচিত হয়।

উইলিয়াম ফ্রিডকিন সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ পাঁচটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করেন। উইলিয়াম ফ্রিডকিন নির্মিত ‘দ্য এক্সরসিস্ট’ ১৯৭৩ সালে মুক্তি পায়। সিনেমাটি বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার আয় করে।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে