জুড়ীতে শিক্ষার্থীদের সংবর্ধনা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ PM

জুড়ীতে শিক্ষার্থীদের সংবর্ধনা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ১১:৪৯:৩৪ AM

জুড়ীতে শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ।

মঙ্গলবার (৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ (ডিসি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী ইকবাল হোসেন শিপলুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মো: ফখর উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও যুবলীগ নেতা অটল কৃষান সিং সিবেন প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন