শ্রীমঙ্গলে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও ক্ষুদ্র ঋনের চেক বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও ক্ষুদ্র ঋনের চেক বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও ক্ষুদ্র ঋনের চেক বিতরণ

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে প্লাবিত নিম্নাঞ্চল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

বুধবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের সবুজবাগ এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার বিতরণ করেন কৃষিমন্ত্রী।

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, ইউপি সদস্য মহসিন আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল আমীন, কৃষক লীগের আহবায়ক আবু তালেব বাদশা, মৎস্য জীবী লীগের সভাপতি আশিকুর রহমান, যুবলীগের,প্রচার সম্পাদক শেরজান আলী সেজু প্রমুখ।

এছাড়াও মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ২৫জনের মধ্যে ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল