মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবি: নিজস্ব


করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালীসহ মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার ৫ জুন সকালে বর্ণাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালামের এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক মোঃ মাঈদুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম প্রত্যেককে অন্তত ৩টি করে গাছ লাগানো ও প্লাস্টিক বর্জ্য সঠিক স্থানে ফেলা সহ পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল