কুকুরের কামড়ে ২৪ জন আহত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কুকুরের কামড়ে ২৪ জন আহত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০২:২৫:২৪ পূর্বাহ্ন

কুকুরের কামড়ে ২৪ জন আহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরশহর ও শহরতলিতে দুইদিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন- শ্রীমঙ্গল উপজেলার সাতগঁাও ইউনিয়নের আলিসারকুল গ্রামের সিতারামের ছেলে গজানন্দ (৬৭), শহরতলীর লালবাগ এলাকার রাজেলা রায়ের ছেলে ঝন্টু (১২), সবুজবাগ এলাকার কামিনি চন্দের ছেলে শ্রীকান্ত চন্দ্র (৫৮), মুসলিমবাগ এলাকার রমজান আলীর ছেলে আমান উল্লাহ (২১), পৌর শহরের মৌলভীবাজার সড়কের জুয়েল মিয়ার ছেলে রুহিত মিয়া (১০) ও রায়হান মিয়া (৫), একই এলাকার তাহের মিয়ার ছেলে শাহ আলম (৭৫), লালবাগ এলাকার রিংকু সুত্রধরের মেয়ে জয়শ্রী সুত্রধর (২৫), সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর এলাকার মফিজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লা (৫০), পৌর শহরের মিশন রোডের নজরুল মিয়ার ছেলে আল আমিন মিয়া (১৭), লালবাগ এলাকার সমীরন শীলের ছেলে সন্দীপন শীল (৭), শহরের মিশন রোডের সুলতান মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫), লালবাগ এলাকার লিলু মিয়ার ছেলে জিহান (৫), রামনগর এলাকার গোপাল কাহারের স্ত্রী রামরতি কাহার (৯০), শাহীবাগ এলাকার মনির মিয়ার স্ত্রী মায়া বেগম (৬০), ইসমাইল খানের ছেলে আসলাম খান (৩৯), সদর ইউনিয়নের দীনেশ চন্দ্র দেবের ছেলে দিলীপ কুমার দেব (৮৩), সবুজবাগ এলাকার নরেশ চক্রবর্তীর ছেলে শ্যমল চক্রবতী (৫০), পৌর শহরের চৌমুহনা এলাকার ব্যবসায়ী নিরঞ্জন দেব পুতুল (৭০) ও শহরতলীর সবুজ এলাকার বঁাধন (১০)। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে সিলেট ও তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শিশুটির নাম পুতুল। তার পেটে আঘাত থাকায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আহতরা জানিয়েছেন- রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ লাল রংয়ের একটি কুকুর কামড় দেয়। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল। 

কুকুরের কামড়ে আহত চন্দনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রুহিত মিয়া বলে, শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে মৌলভীবাজার রোডের একটি দোকানে পেন্সিল কিনতে গিয়ে হঠাৎ ভয়ংকর এক কুকুরের সামনে পড়ি। কোনো কিছু বুঝে উঠার আগেই কুকুরটি দেঁৗড়ে এসে হাতে কামড় দেয়। 

আরেক শিশু রায়হান মিয়া বলে, সন্ধ্যার দিকে বাসার গেটের সামনে ছিলাম। হঠাৎ কুকুরটি এসে পায়ে কামড় দেয়। 

শ্রীমঙ্গল কলেজ রোডের বাসিন্দা সিনিয়র শিক্ষক তারেক হাসান বলেন, কিছুদিন পর পরই এখানে কুকুরের কামড়ে অনেকে আহত হন। কিন্তু সংশ্লিষ্টদের কোনো টনক নড়ে না। 

শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত ২২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি জানান, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা এবং ভ্যাকসিন দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল