কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২১ PM

কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ১১:০৫:৩১ AM

কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলার শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (৯ আগস্ট) দুপুরে এক র‌্যালী বের হয়।র‌্যালীটি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম গোয়ালার সভাপতিত্বে ও কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বিন, সাংবাদিক জয়নাল আবেদীন, মোনায়েম খান, আলমগীর হোসেন, শ্যামলী রানী নাথ, আকাশ বাউরী প্রমুখ। সভার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি আর. কে. সোমেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বসবাস। যা এই দেশের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সৌন্দর্য। বিভিন্ন জনগোষ্ঠীকে কোন নামে সংজ্ঞায়িত করা হলো তারচেয়ে জরুরী হলো নাগরিক হিসেবে প্রতিটি জনগোষ্ঠী তার প্রাপ্য অধিকার লাভ করছে কিনা? আদিবাসীদের অধিকারসমুহ সারাদেশেই ব্যাপকভাবে লঙ্ঘনের শিকার। সেই অধিকার নিশ্চিতের লড়াইয়ে আদিবাসী তরুণরাই মূল শক্তি। এই আন্দোলনে তরুণ-যুবাদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন