দৈনিক ভোরের কাগজের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২১ PM

দৈনিক ভোরের কাগজের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৯:৪৭:১০ AM

দৈনিক ভোরের কাগজের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু

ছবি : নিজস্ব


দীর্ঘ পথপরিক্রমায় ভোরের কাগজ পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করে পাঠকদের অকৃতিম ভালোবাসা ও উৎসাহ-অনুপ্রেরণাকে। অগনিত পাঠকের সমর্থন ও সহযোগিতা নিয়ে ভোরের কাগজ ৩২ বছর ধরে এতো দূর এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভোরের কাগজ তার সবটুকু দিয়ে কাজ করে যাচ্ছে।

ভোরের কাগজের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় ভোরের কাগজের সিলেট বিভাগীয় দুদিনের প্রতিনিধি সম্মেলনের প্রথম দিনে মৌলভীবাজার পৌরসভা হল রুমে সুধী সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সুধী সভার মাধ্যমে দুইদিন ব্যাপী প্রতিনিধি সম্মেলনটি উদ্বোধন করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, পিপি রাধাপদ দেব সজল, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী প্রমুখ।

এ প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন সিলেট বিভাগের ৪ জেলা ও ৪২ উপজেলার প্রতিনিধিরা। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক এসএমএ রাজ্জাক, প্রধান অর্থ ব্যবস্থাপক আবদুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, আইটি ইনচার্জ মেহেদী হাসান নিয়াজ, সার্কুলেশন ম্যানেজার মো. তসলিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাগজ প্রতিবেদক (মৌলভীবাজার) সালেহ এলাহী কুটি, এছাড়াও সার্বিক তত্বাবধানে আছেন সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন