স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে: পরিবেশমন্ত্রী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২১ PM

স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে: পরিবেশমন্ত্রী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ১১:২৩:১০ AM

স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে: পরিবেশমন্ত্রী

ছবি : নিজস্ব


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে। সড়ক ও রেলপথের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। তিনি বলেন, সরকারের বিশেষ উদ্যোগের ফলে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট নাগরিকের প্রয়োজন। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে। বড়লেখা ও জুড়ী সহ সারাদেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ও প্রতিষ্ঠাতা সদস্য সভাপতি এডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আরেফিন খান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া এবং হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান বেলাল, শিক্ষানুরাগী সদস্য ও মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন প্রমুখ। এছাড়াও, পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন