১৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করলো সিসিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ AM

১৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করলো সিসিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:১২:২২ AM

১৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করলো সিসিক

১৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করলো সিসিক


১৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের চেক প্রদান করা হয়। 

রবিবার (১১ জুন) দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন