সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:৪১:২৭ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত


আবাসিক গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদ, বিদ্যুতের অনিয়ম, অপচয় ও দুর্নীতি বন্ধের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জুন) বিকালে নগরীর বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জ্যৈষ্ঠের দাবদাহে এমনিতে জনজীবন বিপর্যস্ত, তার উপর মাত্রাতিরিক্ত ভয়াবহ বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি একেবারে নাজুক। এই পরিস্থিতি সামাল দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি কেন? দেশবাসীর জিজ্ঞাসা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণির মুনাফাখোর ফ্যান ও জেনারেটর ব্যবসায়ীরা বিশেষ অর্থনৈতিক ফায়দা হাসিল করে যাচ্ছে। এই সিন্ডিকেটদের সাথে সংশ্লিষ্ট বিভাগের কোন যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখা খুবই দরকার। এই লোডশেডিং এর কারণে মানুষের দুর্গতি ও জীবন জীবিকায় প্রচন্ড প্রভাব পড়েছে। এর দায় সরকারকেই নিতে হবে।

সভায় বক্তারা আরো বলেন, গণমাধ্যমে প্রকাশ, “বিদ্যুৎ চুরি ও সিস্টেম লসে ডুবছে বিদ্যুৎখাত প্রতিদিন নষ্ট হচ্ছে ১৮ কোটি ৬০ লাখ টাকার বিদ্যুৎ”। এগুলো বন্ধ না করে যারা দাম বৃদ্ধির প্রস্তাব করেন তারা দুর্নীতিবাজদের দোসর।

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নির্বাহী আদেশে আবাসিক গ্যাসের দাম বৃদ্ধি করার কোন চক্রান্ত দেশবাসী মানে না। যদি দাম বাড়ার প্রক্রিয়া শুরু হয়, পুণ্যভূমি সিলেট থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সভায় রাজধানীতে কিশোর গ্যাং বৃদ্ধি, সিলেট নগরীতে সম্প্রতি সবজি বিক্রেতা খুন, নির্বাচনকে কেন্দ্র করে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলা হয়, এই ঘটনা কোন সভ্য সমাজে হতে পারে না।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় নেতা নেছারুল হক চৌধুরী বুস্তান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মামুন রশীদ এডভোকেট, আব্দুল মুতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, যুবনেতা ইমাম হোসেন, রিকন তালুকদার রিখন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী