কাল বসছে ৮ বোর্ডের ১০ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কাল বসছে ৮ বোর্ডের ১০ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ১০:৫১:৫৬ পূর্বাহ্ন

কাল বসছে ৮ বোর্ডের ১০ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায়

ছবি: সংগৃহীত


চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে । এইচএসসি পরীক্ষার্থীদের প্রথমদিন দুপুর ২টায় হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ৩টি শিক্ষাবোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে।

এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। এ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

আগামীকাল থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে গত ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। গত ৮ আগস্ট রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে, বন্যার কারণে মাদ্রাসা, কারিগরি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। আর বাকি একটি বোর্ডের (চট্টগ্রাম) পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী।

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার ৮৩৪টি।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী