অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

ছবি: সংগৃহীত


বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে যেভাবে প্রয়োজন মনে করবে, জাতিসংঘ সেভাবেই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এ কথা বলেছেন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখব যে নতুন সরকার গঠিত হলে আমরা কী ধরনের আনুষ্ঠানিক অনুরোধ পাই। আমরা অবশ্যই বাংলাদেশের সরকার ও জনগণকে যেভাবে প্রয়োজন মনে করব সেভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

জাতিসংঘ মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে ফোনে কথা বলেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, তিনি (জাতিসংঘ মহাসচিব) তার (ড. ইউনূস) সাথে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক (বৃহস্পতিবার গঠিত অন্তর্বর্তী সরকারের) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে কান্ট্রি টিম সক্রিয় রয়েছে।

ফারহান হক বলেন, আপনারা শুনেছেন যে, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব।

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে মহাসচিবের কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, আমরা যে বিষয়টি পরিষ্কার করেছি তা হলো- সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে, তা শেষ হোক আমরা চাই। নিশ্চিতভাবেই আমরা যে কোনো জাতিগত আক্রমণ বা জাতিগত সহিংসতায় উস্কানির বিরুদ্ধে দাঁড়িয়েছি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪