২ লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাংক থেকে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

২ লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাংক থেকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন

২ লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাংক থেকে

ছবি: সংগৃহীত


ব্যাংকের এক একাউন্ট থেকে নগদ টাকা উত্তোলনে দুই লাখ টাকার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্টে একদিনে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।

শনিবার (১০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না।

তবে যে কোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আট আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথের দিন নগদ এক লাখ টাকার বেশি ব্যাংক থেকে উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। নতুন সরকারের শপথের দিন বেশি বেশি টাকা ব্যাংক থেকে উত্তোলন হতে পারে, এমন আশঙ্কা থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। এর দুইদিন পর আবার নির্দেশনা এলো একদিন এক একাউন্ট থেকে দুই লাখের বেশি টাকা উত্তোলন করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।  

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪