জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে মিলল অ স্ত্র-ম দে র বোতল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে মিলল অ স্ত্র-ম দে র বোতল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৯:৩২:১১ পূর্বাহ্ন

জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে মিলল অ স্ত্র-ম দে র বোতল

ছবি: সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র, মদের বোতল ও জন্মনিরোধক উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলোতে অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থীরা এসব উদ্ধার করেন। 

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের তৃতীয় তলায় যেসব কক্ষে তল্লাশি চালানো হয়েছে সেসব কক্ষে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো। এসব দেশীয় অস্ত্র দিয়ে তারা ক্যাম্পাসে নৈরাজ্য চালাতো। আর কক্ষ থেকে যে পরিমাণ মদের বোতল ও জন্মনিরোধক পাওয়া গেছে তা তাদের বিকৃত যৌন জীবনের জানান দেয়। 

বঙ্গবন্ধু হলের প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, আজকে শিক্ষার্থীরা তৃতীয় তলায় ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলো তল্লাশি করতে আসে। তার প্রেক্ষিতে আমরা শিক্ষার্থী ও সাংবাদিকসহ রুমগুলো তল্লাশি করি। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও জন্মনিরোধক উদ্ধার করা হয়। এগুলো আমরা হল অফিসে রেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

এর আগেও বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলে শাখা ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদকসহ ছাত্রলীগ ব্লকের একাধিক রুম থেকে দেশীয় অস্ত্র, হাতুড়ি, মদের বোতল ও জন্মনিরোধক উদ্ধার করেন শিক্ষার্থীরা। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪