ট্রাকের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুতহীন জৈন্তাপুর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুতহীন জৈন্তাপুর

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ১২:০৪:৪২ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুতহীন জৈন্তাপুর

ছবি: জৈন্তাপুর প্রতিনিধি


ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে রাত ১২টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে জৈন্তাপুর উপজেলা ও এর আশপাশের পিডিবি গ্রাহকরা।


গতকাল রাত ১২ ঘটিকার সময় ঝড়বৃষ্টির কারণে সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হয়। ঘন্টাখানেক পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আবাসিক প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, জৈন্তাপুর হরিপুর পাখিটেকি এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক দূর্ঘটনায় পিডিবির ৩৩ কেভির একটি খুটিসহ ২টা সোর্স লাইনের দুইটাতেই ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় দরবস্ত, জৈন্তাপুর, চাঙ্গিল ও জাফলং ফিডারে পিডিবি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একটা বজ্রপাতের কারণে ফল্ট হলেও অপরটি ট্রাকের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।


এদিকে বেলা ১০টা পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী দূর্ঘটনায় পড়ে যাওয়া খুঁটি ভেঙে ২ মিটার দূরে সরে গেছে এবং খুঁটিটি ঝুঁকিপূর্ণভাবে একটি তারের উপর ঝুলে রয়েছে। ঝুঁকিপূর্ণ থাকায় অনেক চেষ্টা করেও জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ তা ঠিক করতে সক্ষম হয়নি। তাই সিলেট থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক এসে ক্রেনের মাধ্যমে তুলে নতুন খুঁটি প্রতিস্থাপন করে লাইন সচল করতে হবে যা বেশ সময় সাপেক্ষ। এমতাবস্থায় বিকল্প পথে বৈদ্যুতিক লাইন চালু করার চেষ্টা চালানো হচ্ছে বলে বেলা ১১টায় প্রতিবেদকের সাথে মুঠোফোনে জানিয়েছেন জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার।

এস.ডি