সীমান্ত হ ত্যা-তিস্তা নিয়ে দিল্লিকে কড়া বার্তা ঢাকার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সীমান্ত হ ত্যা-তিস্তা নিয়ে দিল্লিকে কড়া বার্তা ঢাকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৯:০৪:৩১ পূর্বাহ্ন

সীমান্ত হ ত্যা-তিস্তা নিয়ে দিল্লিকে কড়া বার্তা ঢাকার

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ও ভারত চাইলে সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব। এছাড়া দিল্লি চাইলে তিস্তা নদী থেকে বাংলাদেশকে কিছু পানি দিতে পারে। বুধবার (১৪ আগস্ট) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এসব বার্তা দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টো মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত নিয়ে আমি বলেছি, এই একটা ইস্যু আমরা চাইলে দুই পক্ষ অবশ্যই বন্ধ করতে পারি। আমি তাকে (হাইকমিশনারকে) এটাও বলেছি, আমি যখন মুক্ত ছিলাম তখন এটা নিয়ে অনেক লিখেছি এবং সেটা আমরা বিশ্বাস। আমার বিশ্বাস, চাইলে আমরা এটা বন্ধ করতে পারি। তিনি একটু দ্বিমত পোষণ করার চেষ্টা করেছেন।

তৌহিদ হোসেন বলেন, আমি বলেছি, সম্পর্ক মানুষ কেন্দ্রিক হবে। শুধু সরকার আর সরকারের মধ্যে সম্পর্ক হবে, মানুষের কোনো ভূমিকা থাকবে না; সেটা নয়। কিছু সমস্যা আছে এটা দূর করতে হবে, ভালো করতে হবে। মানুষ যেন মনে করে তারা আমাদের বন্ধু।

তিস্তার পানি বন্টন নিয়ে আলাপের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার কথা আমি এটুকু বলেছি, পানি কম আছে আমি জানি। তিস্তায় এক দেশের জন্য যেটুকু পানি সেটুকু নাই। কিন্তু আছে তো। আমি তাকে এ কথাটা বলেছি, পানি কম আছে, খুবই কম আছে। কিন্তু আছে তো। ১০০ কিউসেক পানিও যদি থাকে আপনারা আমাদের ৩০ কিউসেক পানিও দিতে পারেন না? তবে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে কোনো আলোচনা হযনি বলে জানান তৌহিদ হোসেন। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪