শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৪:৫৮:২৮ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

ছবি: সংগৃহীত


প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোববার (১৮ আগস্ট) খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। 

এর আগে গতকাল বুধবার খুলে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। বুধবার থেকে পাঠদান পুরোদমে শুরু হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, এই তালিকায় ছিল প্রাথমিক বিদ্যালয়ও।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪