সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৯:১০:১৯ পূর্বাহ্ন

সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

ফাইল ছবি


আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘সারাদেশে কি হচ্ছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে।’

তিনি লেখেন, ‘জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। কিন্তু তাই বলে তাদের যেভাবে অপমান করে গ্রেপ্তার, আদালতে নেওয়া, লোক লেলিয়ে অপমান করা- এটা মেনে নেওয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।’

রনি লেখেন, ‘মেজর জেনারেল জিয়াউল আহসান কোনো দিন ডিজিএফআইয়ের সঙ্গে ছিলেন না। তাকে বলা হচ্ছে আয়নাঘরের কারিগর। অথচ জেনারেল আকবর, জেনারেল আবেদীন সম্পর্কে টু শব্দটি নেই।’

প্রসঙ্গত, একসময় সালমান এফ রহমানকে ‘দরবেশ’ উপাধি দিয়েছিলেন গোলাম মাওলা রনি। তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪