পানি ছাড়ার আগে বাংলাদেশকে বার্তা দিতে হবে ভারতের: উপদেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

পানি ছাড়ার আগে বাংলাদেশকে বার্তা দিতে হবে ভারতের: উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ০৮:৩৩:১৮ পূর্বাহ্ন

পানি ছাড়ার আগে বাংলাদেশকে বার্তা দিতে হবে ভারতের: উপদেষ্টা

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদের জানানোর কথা। তবে এবার সেটি প্রতিপালিত হয়নি। অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, সে বিষয়ে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।’

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।   সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদী খননের আগে নদী দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।’ 

দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।’  

পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি হবিগঞ্জকে বাঁচাতে হয়, তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব, খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কী করে খোয়াইকে রক্ষা করতে পারি সেটির দিকে।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪